Tuesday, February 3, 2026

রবি ঠাকুরের বেশে এ কোন অভিনেতা? চমক বলি স্টারের সোশ্যাল মিডিয়ায়!

Date:

Share post:

এক ঝলক দেখলে বোঝা মুশকিল। ইনি তো অবিকল বিশ্বকবি (Rabindranath Tagore)। দু একবার চোখ কচলে নিয়ে ফের দেখুন তো , চেনা গেল? ঠিক ধরেছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) রবি ঠাকুরের বেশে। যদিও কোন ছবির জন্য এই লুক তা কিন্তু অভিনেতার (Actor) পোস্টে পরিষ্কার নয়।

মাস খানেক আগে শান্তিনিকেতনে (Santineketan) দেখা যায় অনুপমকে। সেখানে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গেয়েছিলেন তিনি। তখনই ছবির খানিকটা ইঙ্গিত মিলেছিল। এবার অভিনেতার সমাজমাধ্যম (Social media)পোস্ট দেখে হিসেব মিলিয়ে ফেললেন অনুরাগীরা। ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে রবিঠাকুরের মতো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন অনুপম। পাকা চুল, পাকা দাড়িতে ভীষণ মানানসই। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার ৫৩৮ তম প্রকল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’ তবে কী ছবি বা কবে মুক্তি তা নিয়ে জল্পনা শুরু বি টাউনে।

 

 

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...