Monday, April 6, 2026

জম্মু-শ্রীনগর মহাসড়কে ধ*স, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে ভূমিধস (Landslide)। বিচ্ছিন্ন জম্মু-শ্রীনগর মহাসড়কের (Jammu Srinagar Highway)যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর শুক্রবার রাত থেকেই রামবান জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জেরেই জেলার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আজ শনিবার সকালে এই মহাসড়কের বিশাল অংশ জলের তোড়ে ভেসে গেছে। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে।

ধসের জেরে রাস্তা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যা বেড়েছে। শুধুমাত্র জম্মু-শ্রীনগর মহাসড়কই নয়, পাশাপাশি মুঘল রোড এবং এসএসজি রোডও ধসের কারণে বন্ধ। ৪৪ নম্বর জাতীয় সড়কে সমস্যা থাকায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। জম্মু ট্র্যাফিক সূত্রে খবর, রাস্তার যে সব জায়গায় ধস নেমেছে, দ্রুত মেরামত করার চেষ্টা চলছে।কোথাও বড় বড় পাথর পাহাড় থেকে রাস্তায় এসে পড়েছে। আবহাওয়া দফতর বলছে রবিবার পর্যন্ত জম্মু-কাশ্মীরে বৃষ্টি চলবে। সেক্ষেত্রে আজ বা কালের মধ্যে ধস নামার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...