Tuesday, April 28, 2026

স্বাধীনতার পর প্রতিটি ভোটে অংশ, এবারও ভোট দিলেন ১০৪ বছরের হারাধন

Date:

Share post:

এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সম্ভবত তিনিই সবচেয়ে প্রবীণ ভোটার (Aged Voter)। ১০৪ বছর বয়সে কাঁকসার সরস্বতীগঞ্জে নির্বিঘ্নে ভোট দিলেন পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে প্রবীণ ভোটার। তাঁকে অবশ্য লাইনে দাঁড়াতে হয়নি। ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই লাইনে দাঁড়ানো অন্য ভোটাররা জায়গা করে দেন ১০৪ বছরের প্রবীণ হারাধন সাহাকে (Haradhan Saha)।

এদিন সকাল সকাল নাতির সঙ্গে টোটোতে চড়ে এসে সরস্বতীগঞ্জের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন হারাধনবাবু। তারপর ভোটদান করে বাড়ি ফিরে যান। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতগুলি নির্বাচন সম্পন্ন হয়েছে, সব নির্বাচনেই অংশ নিয়েছেন হারাধন সাহা।

আগে কাঁকসার বাসিন্দা হারাধন সাহাদের গরুর গাড়িতে চড়ে ভোট দিতে যেতে হত ফরিদপুর ব্লকে। এখন সেই ছবিটা বদলেছে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন নাগরিক হারাধনবাবু। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত হারাধন সাহা।

 

 

Related articles

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...