Tuesday, June 9, 2026

নদিয়ার হাতিশালায় শূন্যে গু.লি চালাল কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে   অশান্তি ঠেকাতে শূন্যে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শনিবার এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালায়। ভোট শুরু হওয়ার প্রথম থেকেই উত্তপ্ত ছিল নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। বুথের সামনেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা ছোড়ে বলে বিজেপির অভিযোগ। নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়।অধিকাংশ ভোটারই ভয়ে ভোটকেন্দ্রের দিকে যাননি।

অন্যদিকে, বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির কথা কাটাকাটি প্রথম থেকেই জারি ছিল। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যে গুলি চালায় জওয়ানরা। যদিও এতে হতাহতের কোনও খবর নেই।

বস্তুত, নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের ভোটে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বুথ তৈরি হয়েছে। সকাল থেকেই এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে। আনুমানিক ২০টির বেশি বোমা ছোড়া হয় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে।তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি করছে বিজেপি।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...