Monday, June 8, 2026

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

Date:

Share post:

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikary )। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’তে যোগদান করেন লিয়েন্ডার। পার্ক স্ট্রীটে এসে লিয়েন্ডারকে সমবেদনা জানান শুভেন্দু।

মাতৃহারা লিয়েন্ডার(Leander Pase) ভেঙে পড়েছেন, ভেঙে পড়া লিয়েন্ডারকে সমবেদান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। লি-র পাশে দাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ দুঃখের দিন। তাই বেশি কথা বলব না। তবে বাংলার খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন।”

এর আগে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেনিফার পেজের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। প্রাক্তন ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে তাঁর অসামান্য অবদান ভারতীয় ক্রীড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন, পাশাপাশি এই কঠিন সময়ে লিয়েন্ডার পেজ ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ভারতীয় ক্রীড়াজগতে প্রয়াত জেনিফার পেজের অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নিজের বার্তায় লিখেছিলেন, ভারতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অসামান্য অবদান এবং কীর্তি চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রয়াত জেনিফা ভারতের মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক তিনি ১৯৭২ সালের অলিম্পিকে ভারতের বাস্কেটবল দলের সদস্যা ছিলেন। পরবর্তীতে ১৯৮০ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেন।লিয়েন্ডারের পেজের মা হিসাবে তিনি যেমন পরিচিত ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন সফল ক্রীড়াবিদ। কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...