Tuesday, June 23, 2026

ODI WC খেলতে ভারতে আসবে পাক-ক্রিকেট দল? সিদ্ধান্ত নিতে কমিটি গঠন শেহবাজ শরিফের

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসতে পাকিস্তান সরকারের দ্বারস্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, ভারতে খেলতে আসার বিষয় থেকে পাকিস্তান দলের সুরক্ষার বিষয় খতিয়ে দেখার জন‍্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। ভারত-পাকিস্তানের অভ‍্যন্তরীন সম্পর্ক, খেলা নিয়ে দু’দেশের নীতি, ভারতে খেলতে এলে পাকিস্তান দলের সুরক্ষার বিষয় খতিয়ে দেখার কথা এই কমিটির।

বিশ্বকাপের সূচি প্রকাশের পর, ভারতের খেলতে আসা নিয়ে পাকিস্তান সরকারের দ্বারস্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ভারতে খেলতে আসবে কিনা সেই নিয়ে সরকারের অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে চিঠি দেয় পিসিবি। সেই চিঠিতে পিসিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, পাকিস্তান দলকে সরকার ভারত সফরের অনুমতি দিচ্ছে কিনা! পাশাপাশি নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পিসিবি যদি প্রতিনিধি দল ভারতে পাঠায়, সেই বিষয়েও পরামর্শ চাওয়া হয় চিঠিতে।

এদিকে পাক ক্রিকেট বোর্ডের সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান এবং চিফ অপারেটিং অফিসার আইসিসির বৈঠকে যোগ দেবেন। সেই বৈঠকে পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান আবেদন করবেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যাচ্ছে না, সেহেতু ভারতে যাওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাকিস্তানকেই দেওয়া হোক। আইসিসি যাতে এই বিষয়ে কোন জোর না করে।

আরও পড়ুন:অবশেষে রহস্যের উন্মোচন, জন্মদিনে বড় ঘোষণা মহারাজের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...