Tuesday, June 23, 2026

একফ্রেমে শাসক-বিরোধী: সব কু.ৎসা উড়িয়ে হুগলিতে রাজনৈতিক সম্প্রীতির ছবি

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জেলায় গোলমালের খবর পাওয়া যাচ্ছে। সব জায়গাতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসক-বিরোধী। এই পরিস্থিতিতে রাজনৈতিক সম্প্রীতির ছবি হুগলিতে (Hooghli)। একফ্রেমে তৃণমূল-সিপিএম-বিজেপি (TMC-CPIM-BJP)।

এদিন উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর এলাকায় শান্তিতে ভোট হচ্ছে জানিয়ে দিলেন সিপিএম ও বিজেপির প্রার্থীরা। কানাইপুর পঞ্চায়েত এলাকায় কানাইপুর হাইস্কুল ভোট কেন্দ্রে পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী কণিকা ঘোষ একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন। পাশাপাশি, দাঁড়িয়ে এক সুরে বললেন, মানুষ যেভাবে শান্তিতে ভোট চেয়েছিলেন ঠিক সেভাবেই শান্তিতেই ভোটগ্রহণ হচ্ছে। এতে মানুষ খুব খুশি।

কানাইপুর বড়বহেড়া স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল আর সিপিএম প্রার্থীর সুরে সুর মিলিয়ে বিজেপি প্রার্থীও জানালেন, এবার শান্তিতে ভোট হচ্ছে। সেখানেও বিজেপি প্রার্থী পলি শেঠ ও তৃণমূল প্রার্থী শঙ্কর চক্রবর্তী একসাথে খোসমেজাজে আড্ডা দিলেন। একসঙ্গেই জানালেন, শান্তিতে ভোট হচ্ছে। মানুষ খুব ভালো ভাবে ভোট দিচ্ছেন। তৃণমূল প্রার্থীদের আশা, তাঁরাই জিতছেন এটা প্রায় নিশ্চিত।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...