Monday, May 18, 2026

মুখে ভারত মাতার স্লোগান! নির্বাচন কমিশনারের ঘরে ঢুকে অ.শান্তির চেষ্টা বিজেপির যুব নেতার

Date:

Share post:

নির্বাচনে (Panchayat Election) হার নিশ্চিত। আর তা পরিষ্কার হতেই শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চেষ্টা বিজেপি (BJP) সহ বিরোধীদের। একাধিক জায়গায় ভোট লুঠের পাশাপাশি ব্যালট বক্স (Ballot Box) জলে ফেলে, পুড়িয়ে, ড্রেনে ফেলে নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা। তবে স্থানীয়দের বিক্ষোভ প্রদর্শনের জেরে এবং পরে পুলিশের হস্তক্ষেপের জেরে সাময়িকভাবে বিরোধীদের গা জোয়ারি বন্ধ হয়ে হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

জানা গিয়েছে, এদিন দুপুরে বিজেপির যুবমোর্চার এক নেতা আচমকাই বিক্ষোভ দেখাতে নির্বাচন কমিশনার রাজীব সিনহার ঘরে সটান ঢুকে পড়ার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরেই পার্ক স্ট্রিটে নির্বাচন কমিশনের অফিসের সামনে রীতিমতো তুলকালাম বেধে যায়। পুলিশের দাবি, পতাকা হাতে দোতলায় কমিশনারের ঘরে ঢুকে যান ওই যুবমোর্চার নেতা রাকবীর সিং।

এই ঘটনায় হইহই পড়ে যায় গোটা কমিশনে। শেষমেশ অবশ্য কমিশনার রাজীব সিনহার ঘরে ঢুকতে পারেননি রাকেশ। দোতলায় কমিশনারের ঘরের ঘরের দরজার বাইরে তাঁকে পুলিশ আটকে দেয়। পরে রীতিমতো চ্যাংদোলা করে তাঁকে বার করা হয়। সেই সময় রাকেশ স্লোগান দিচ্ছিলেন ‘ভারত মাতা কি জয়’।

 

 

 

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...