Sunday, May 17, 2026

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন, উৎসবের মেজাজে ভোট: শাসকদল

Date:

Share post:

কয়েকটি বুথে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে হল ২০২৩-এর পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। তবে, এড়ানো যায়নি রক্তপাত। এখনও পর্যন্ত ১৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে শাসকদলের ১১জনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে প্রকাশ। ৬০হাজার বুথের মধ্যে ৬০টি বুথে অশান্তির খবর মিলেছে। বাকি জায়গায় উৎসবের মেজাজে ভোট।

২০২৪-র লোকসভা ভোটের আগে জল মাপার দিন ছিল পঞ্চায়েত ভোট। কেননা এই নির্বাচনে অস্তিত্ব তুলে ধরতে না পারলে আগামী বছর ভোটে জমি ফিরে পাওয়া মুশকিল। বিশেষ করে অস্তিত্ব সংকট বাম ও কংগ্রেসের। এই নির্বাচন কার্যত তাঁদের কাছে ছিল অ্যাসিড টেস্টের সমান। এরজের যেখানেই তাদের মাটি সামন্য শক্ত, সেখানেই শাসকদলের উপর হামলা চালিয়েছে বাম-কংগ্রেস। মুর্শিদাবাদ, কোচবিহার, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান- শাসকদলের নেতা-কর্মীদের টার্গেট করেছে বিরোধীরা। কিন্তু তা স্বত্ত্বেও বেশিরভাগ জায়গাতেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। অনেক জায়গায় একসঙ্গে ভোট নিয়ে সৌজন্য বিনিময় করেছেন শাসক-বিরোধী প্রার্থীরা।

আরও পড়ুন- ৬০ বুথে সমস্যা, ৬০ হাজার বুথে গণতন্ত্রের জয়গান, দাবি তৃণমূলের

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...