Saturday, May 16, 2026

মান বাঁচাতে মহাদেবের শরণাপন্ন হলেন অক্ষয় কুমার!

Date:

Share post:

বক্স অফিসে কিছুতেই আর খিলাড়ির (Khiladi Magic) ম্যাজিক চলছে না। একের পর এক সিনেমা মুক্তি পেলেও হিটের দেখা নেই। তাই কি মহাদেবের শরণাপন্ন হতে হচ্ছে বলি অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)? ‘বচ্চন পাণ্ডে’ রূপে ফ্লপ, ‘বেল বটম’ পরে লাভ হয়নি। ‘পৃথ্বীরাজ’ সেজে ‘সেলফি’ তুলেও হল না। তাই এবার মহাদেব হতে চলেছেন অভিনেতা। মুক্তি পেতে চলেছে ‘OMG 2’। এই সিনেমায় শিব হয়ে দর্শকের কাছে আসবেন অক্ষয়।

আজ থেকে ১১ বছর আগে মুক্তি পেয়েছিল ‘ও মাই গড’, সেখানে শ্রীকৃষ্ণ হয়েছিলেন অক্ষয়। এবার সিক্যুয়েলে শিব হিসেবে দেখা যাবে তাঁকে। আগের ছবিতে পরেশ রাওয়ালের ছিলেন নতুন ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। আগামী ১১ জুলাই মুক্তি পাবে এই ছবির টিজার। তবে এখানে বড় চমক হচ্ছে ছোটপর্দার রামায়ণের রাম ওরফে অরুণ গোভিল। এবারও তিনি ‘রাম’। ইয়ামি গৌতম ও গোবিন্দ নামদেবও রয়েছেন এই ছবিতে। মহাদেব কি ভাগ্য ফেরাবেন অক্ষয়ের, এখন সেটাই দেখার।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...