Tuesday, March 10, 2026

হিং.সায় মৃ.ত অন্তত ১৪২, শীর্ষ আদালতে রিপোর্ট পেশ মণিপুর সরকারের

Date:

Share post:

ভয়াবহ জাতি হিংসায় জ্বলছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। গত ৩ মে থেকে চলতে থাকা হিংসায় অনুমান করা হচ্ছিল অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেখানে। সেই আশঙ্কাকে সত্যি করেই এবার মণিপুর নিয়ে শীর্ষ আদালতে(Supreme Court) রিপোর্ট পেশ করল মণিপুরের এন বিরেন সিংয়ের(N Biren Singh) সরকার। যেখানে দাবি করা হল গত ২ মাস ধরে চলতে থাকা মণিপুর হিংসায় অন্তত ১৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার শীর্ষ আদালতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মণিপুরের মুখ্যসচিব বিনীত যোশী। তিনি জানান, রাজ্যজুড়ে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় এখনও পর্যন্ত ৫ হাজার ৯৯৫টি এফআইআর দায়ের করা হয়েছে। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে ৬ হাজার ৭৪৫ জনকে আটক করা হয়েছে। ছ’টি মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইম্ফল ইস্ট ও ইম্ফল ওয়েস্টে। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই মুহূর্তে মণিপুরে ১২৪ কোম্পানি আধাসেনা ও সেনাবাহিনীর ১৮৪টি কলাম মোতায়েন করা হয়েছে। রিপোর্ট পেশের সময় মণিপুর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার দায় নির্বাচিত সরকারের। সবসময় আদালত হস্তক্ষেপ করতে পারে না।

এদিকে মণিপুরে চলতে থাকা হিংসায় এখনও পর্যন্ত কোনও বিরাম নেই। গত শুক্রবার থেকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। নিরাপত্তারক্ষীদের নির্দেশ সত্ত্বেও এলাকা থেকে সরে যেতে রাজি হননি তাঁরা। জোর করে তাঁদের সরাতে গেলেই শুরু হয় গুলিবৃষ্টি। কাংভাই, সোংডো ও আওয়াং লেখাই নামে তিনটি গ্রামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা আধিকারিক জানান, অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তারপরেই এক পুলিশকর্মীর মৃত্যুর খবর মেলে।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...