Tuesday, June 23, 2026

ওড়িয়া চ্যানেলে নতুন সঞ্চালিকাকে দেখে তাজ্জব দর্শকরা! কী পরিচয় অ্যাঙ্কার লিসার

Date:

Share post:

কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে। কর্মহীন হতে পারেন বহু মানুষ। এই নিয়ে যখন তুমুল জল্পনা বিজ্ঞানীমহল ও সমাজবিদদের মধ্যে। তখনই প্রকাশ্যে এলো AI সংবাদ পাঠিকা। তাও আবার বিদেশে কোথাও নয়, খোদ ভারতে। আমাদের প্রতিবেশি রাজ্য ওড়িশায় (Orissa )। একটি বেসরকারি ওড়িয়া চ্যানেলে খবর পড়ছে এই অ্যাঙ্কার (Anchor)।

দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। হ্যান্ডলুম শাড়ি পরা এক তরুণী, কপালে টিপ, কানে দুল, চুল টেনে বাঁধা- ঝরঝরে ইংরেজিতে সঞ্চালনা করছেন। কিন্তু বেশ কিছুক্ষণ দেখলে বোঝা যাবে, তিনি মানবী নন, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা এক অবয়ব। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এ বার থেকে নিয়মিত খবর পাঠ করবে ওই অ্যাঙ্কারের নাম লিসা (Lisa)।

চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান করে লিসার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ইংরেজি ও ওড়িয়া ভাষায় খবর পড়বে সে। তবে, লিসা নাকি এখনও ওড়িয়া ভাষা ভালো ভাবে শেখেনি। তাই আপাতত ইংরাজিতেই খবর পড়বে লিসা। ওড়িয়া শিখে গেলে আরও কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শুধু টিভিতে নয়, বিভিন্ন স্যোশাল মিডিয়াতে লিসাকে খবর পড়বে।

লিসাকে দেখে চমকৃত দর্শকরাও। তাকে নিয়ে আগ্রহী দর্শকরা। কিন্তু এই ঘটনায় চিন্তার ভাঁজ কর্মীদের মধ্যে। এই ভাবে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জায়গা নেয়, তাহলে কর্মী নিয়োগ, কর্মসংস্থানের কী হবে! সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি চ্যালেন কর্তৃপক্ষ।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...