Wednesday, April 8, 2026

বাইবেল থেকে শেলি- দিল্লিতে ফের ‘বাণী’ আওড়ালেন আনন্দ বোস!

Date:

Share post:

রাজ্যের পরিস্থিতি নিয়ে বারবার নবান্নের সঙ্গে বিরোধ রাজভবনের। পঞ্চায়েতের ভোটের আগের থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে (CV Anand Bose) অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। রবিবার সন্ধেয় দিল্লি উড়ে গিয়েছেন আনন্দ বোস। যাওয়ার আগে বলে গিয়েছেন “তাজা হাওয়া খেতে” যাচ্ছেন। আর দিল্লি গিয়ে রবিবার রাজ্যপাল বললেন, “All’s well that ends well”- সব ভালো যার শেষ ভালো। ঠিক কী ভালো করতে তিনি রাজধানীতে গিয়েছেন, সেটা অবশ্য স্পষ্ট করেননি আনন্দ বোস। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বাইবেল এবং শেলি থেকে উদ্ধৃতি দেন।

শনিবার, ভোট চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন আনন্দ বোস। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করেন রাজ্যপাল। বিমান বন্দরে সাংবাদিকরা তাঁর দিল্লি যাত্রার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, “I am Going for a fresh air”। দিল্লির বায়ু দূষণ জগৎ বিখ্যাত। সেখানে কলকাতা ছেড়ে কোন হাওয়া নিজের পালে লাগাতে রাজধানী গিয়েছেন আনন্দ বোস! দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা আগেই জানা গিয়েছিল। সোমবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এরপর তাঁর যাওরার কথা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। অমিত শাহর সঙ্গে সামান্য সময় কথা বলে তিনি। এরপর সাংবাদিকরা সে বিষয়ে প্রশ্ন করলে আনন্দ বোস বাইবেল এবং শেলি থেকে উদ্ধৃত করেন। বলেন, “Darkest hour is just before dawn. There will be light at the end of the tunnel.”। “If winter comes can spring be far behind.”। কিন্তু তার প্রশাসনিক পদক্ষেপ কী হতে চলেছে সে বিষয়ে ক্রমাগত ধোঁয়াশা বাড়িয়ে চলেছেন রাজ্যপাল।

রাজ্যপালের বিরোধিতায় শাসকদল তৃণমূল বলেছিল, রাজ্যপাল আদতে এই সব বলছেন কেন্দ্রের আদেশে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘দিল্লি থেকে যে ভাবে আদেশ আসছে, রাজ্যপাল তাঁর সীমিত ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী, তা পালন করার চেষ্টা করছেন।’’ এবার বাণী আওড়ে আনন্দ বোস কী করতে চাইছেন সেটাই দেখার।

আরও পড়ুন- অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে ‘তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম’

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...