Tuesday, May 19, 2026

পঞ্চায়েত ভোট নিয়ে ফের ‘বেসুরো’ শুভাপ্রসন্ন, চুলকানির মলম লাগানোর পরামর্শ কুণালের!

Date:

Share post:

রাজ্যসভার তৃণমূলের ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আর তারপরেই হঠাৎ করে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে সরব হলেন শিল্পী শুভাপ্রসন্ন। এই দুটোর মধ্যে কোন যোগাযোগ আছে কি না তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর এর মধ্যেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুভাপ্রসন্নকে চুলকুনি কমানোর মলম লাগানোর পরামর্শ দিলেন।

পঞ্চায়েত ভোট নিয়ে ঠিকই বলেছেন চিত্রশিল্পী? সোমবার, বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যে ভোট নিয়ে সংস্কৃতি বদলের ডাক দেন শুভাপ্রসন্ন। বলেন, “যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না।”

আর এই মন্তব্য নিয়েই তীব্র আক্রমণ করেছেন কুনাল ঘোষ। তাঁর কথায়, ‘‘মাঝে মাঝে ওঁর চুলকোয়। ওর মলম লাগানো দরকার।’’ এর সঙ্গে কুণাল যোগ করেন, ‘‘ভোটে খুনোখুনি আমরা কেউ চাই না। ৬১ হাজারের বেশি বুথে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটাও শুভাদার জানা উচিত।”

এর আগে ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের অনুষ্ঠানেও বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্ন। এমনকী সরাসরি তৃণমূল সুপ্রিমোকেও আক্রমণ করতে পিছুপা হননি। অথচ এই তৃণমূল জমানাতেই বিভিন্ন কমিটির প্রধান পদে বসেছেন শুভাপ্রসন্ন। বহু সম্মান তিনি রাজ্য সরকারের থেকে পেয়েছেন। তখনও সে কথার করা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, যেদিন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশিত হল, সেদিনই হঠাৎ রাজ্যের সংস্কৃতি পরিবর্তনের ডাক দিলেন কেন শুভাপ্রসন্ন? এটাও কি একটা হতাশার বহিঃপ্রকাশ!

আরও পড়ুন- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...