Saturday, March 7, 2026

বিজেপির হা.মলায় গুরুতর  আ.হত টাউন তৃণমূল সভাপতি, কুণালের হুঁশি.য়ারি তমলুক থানার আইসিকে

Date:

Share post:

তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়াকে রাস্তায় ফেলে মার। প্রতিবাদে সোমবার সন্ধ্যায় তমলুক থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। আইসি-কে হুঁশিয়ারি কুণাল ঘোষের। বিজেপিকে মদত দেওয়ার অভিযোগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হুঁশিয়ারির মুখে তমলুক থানার আইসি।

কুণাল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইসি-কে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, বাকি অভিযুক্তদের ধরে আনুন। না হলে আন্দোলন কোথায় নিয়ে যেতে হয় আমরা বুঝিয়ে দেব’। তৃণমূল মুখপাত্র বলেন, আইসির মদতে তমলুক থানা অভিযোগ নিচ্ছে না । যদিও বা কখনও নিচ্ছে ইচ্ছামতো বয়ান বদলে দিচ্ছে। মঙ্গলবার রাতের মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি জানান তিনি।
কুণালের আরও অভিযোগ , সময় মতো তমলুক থানার আইসি শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়াকে উদ্ধার করেনি । এমনকি তাদের ফরওয়ার্ডিং লেটারে গলদ ছিল বলে দুজন দিব্যি জামিন পেয়ে গেছে। এদিন তমলুক থানার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে সামিল হয়ে কুণালের অভিযোগ, আক্রান্ত চঞ্চলবাবুর স্ত্রী থানায় যে অভিযোগ জানিয়েছেন তার ভিত্তিতে এখনও তদন্ত শুরু করা হয়নি।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে।তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়াকে বেধড়ক মারধর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় তাঁর বাইক। তাঁকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়ে পুলিশ।
বিজেপির এই নৃশংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা করে ট্যুইটও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলে বলা হয়েছে , যে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অজুহাতে কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, নির্বাচনের একদিন পরেই তারা নিজেরাই আবার হিংসায় মমেতে উঠেছে। এটা সত্যিই ভয়ঙ্কর। এই ধরনের দ্বিচারিতা এবং গণতন্ত্রের অবমাননা শুধু নিন্দনীয় নয়, অত্যন্ত বিরক্তিকরও।এদিনই গুরুতর আহত চঞ্চল খাঁড়াকে দেখতে কুণাল সহ তৃণমূলের প্রতিনিধি দল তমলুক যান।তারা হাসপাতালে গিয়ে তমলুকের তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তাঁকে কলকাতার এসএসকেএম হালপাতালে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।বিজেপির এই সন্ত্রাসের প্রতিবাদে এদিন তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তমলুকে একটি প্রতিবাদ মিছিলও হয়।

 

 

spot_img

Related articles

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...