Sunday, May 17, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট, যা রয়েছে একমাত্র সচিনের

Date:

Share post:

আগামিকাল ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টেস্টে নামতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে প্রস্তুতিতে ব‍্যস্ত দু’দল। দীর্ঘক্ষণ নেটে গা ঘামাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-যশস্বী জসওয়ালরা। তবে এই টেস্ট নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে শুধু সচিন তেন্ডুলকরই রয়েছে।

কি সেই কীর্তি? সেই নজির হল সচিনের পর বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন যিনি দেশের বাইরে টেস্ট ম্যাচে বাবা ও ছেলে দুজনের বিরুদ্ধেই খেলবেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এই সিরিজে সম্ভবত বিরাট মুখোমুখি হবেন শিবনারায়ণ চন্দ্রপালের ছেলে তেজনারায়ণ চন্দ্রপালের বিরুদ্ধে। আর তেজনারায়ণ পাল হলে শিবনারায়ণ চন্দ্রপালের ছেলে। প্রসঙ্গত, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শিবনারায়ণ চন্দ্রপালের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট। আর এই সিরিজে সম্ভবত বিরাট মুখোমুখি হবেন তার ছেলে তেজনারায়ণ চন্দ্রপালের বিরুদ্ধে।

উল্লেখ ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জেফ মার্শের সঙ্গে খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই সচিনই পরে খেলেছিলেন জেফ-পুত্র শন মার্শের বিরুদ্ধে। ২০১১-১২ সালের অস্ট্রেলিয়া সফরে। বাবা ও ছেলে – দুজনের বিরুদ্ধেই খেলার এক বিরল নজির গড়েছিলেন সচিন। আর এবার সেই নছিরের সামনে বিরাট।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া, রাহানের সাক্ষাৎকার নিলেন রোহিত

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...