Saturday, June 6, 2026

NOW VOTE FOR MAMATA: বাংলায় সবুজ ঝড়ের শুরুতেই টুইটে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

বিরোধীদের সব কুৎসা, রামধনু জোটের কারসাজি উড়িয়ে গ্রামবাংলা ফের ঘাসফুলের দখলে। রাজ্যে সবুজ ঝড় শুরু হতেই টুইট করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Abhikari) “NO VOTE TO MAMATA” প্রচারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। টুইটে তিনি লেখেন, “NO VOTE TO MAMATA”-কে বাংলার মানুষ “NOW VOTE FOR MAMATA“।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর টুইটে লেখেন,
“বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের রামধনু জোট হতাশা। কিছু মিডিয়ার বন্ধুরাও দুঃখিত।
বিরোধীরা বলেছিল “NO VOTE TO MAMATA”। বাংলার মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁরা সেই কথা বদলে দিয়েছেন। ব্যালট বক্সে আওয়াজ উঠেছে— “NOW VOTE FOR MAMATA“। তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে যে জনপ্লাবনের সমর্থন পেয়েছিল দল, তারই প্রতিফলন পড়ছে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের ফলে। এই ফল লোকসভা ভোটেও বজায় থাকবে। ভালোবাসার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ“।

বিরোধীদের কুৎসা, রামধনু জোটের অশান্তি- সব উড়িয়ে গ্রাম বাংলার রায় ফের গেল তৃণমূলের দিকে। এমনকী, অনেক জায়গায় আগে তৃণমূল জয় পায়নি, সেখানেও এবার ঘাসফুল ফুটছে। সেই ট্রেন্ড দেখার পরেই টুইট করেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে প্রায় দুমাস সারা বাংলা জুড়ে পথে-ময়দানে ঘুরে বেরিয়েছেন অভিষেক। রাতে থেকেছেন মাঠে তাঁবুর খাটিয়ে। এদিন টুইটে সেই জনসংযোগ যাত্রার উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- সিঙ্গুরে হোয়াইটওয়াশ: ঘাসফুলের দাপটে মুছে গেল পদ্ম

 

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...