Thursday, May 14, 2026

কোচবিহারেও ঘাসফুলের দাপট অব্যহত! হারের ‘দায়’ জনতার দরবারে ঠেললেন নিশীথ   

Date:

Share post:

তৃণমূলের (TMC) বিরুদ্ধে প্রার্থী দিয়েও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ সবুজ ঝড়ে কার্যত দিশাহীন গেরুয়া ব্রিগেড (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও একাধিক কারণে গায়ের জোরে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেও দিনের শেষে দেখা গেল আখেরে কোনও স্বার্থসিদ্ধিই হল না গেরুয়া বাহিনীর। উল্টে রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের (TMC) দাপট অব্যহত। এদিন কোচবিহারে (Coochbehar) পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ পাল্লা ভারী তৃণমূলের দিকে। কিছু জায়গায় বিজেপি জিতলেও বেশিরভাগই গিয়েছে তৃণমূলের দখলে।

আর এত লাফালাফির পর কার্যসিদ্ধি না হওয়ায় একেবারে উল্টো সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গলায়। বিপাকে পড়ে তিনি সাফাই দেন, জয় বড় কথা নয়, মানুষ চোখে চোখ রেখে লড়াই করেছে এটাই সবচেয়ে বড় কথা। এই রায়, মানুষের রায়। তাদের ধন্যবাদ।” তবে এদিন জয় না পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পা জড়িয়ে কেঁদে ফেলেন পরাজিত বিজেপি প্রার্থী। তিনি গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। নিশীথের পা ধরে কান্নাকাটি করতে থাকেন পরাজিত সেই প্রার্থী। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল। তবে হেরে যাওয়ার পর আচমকা পা ধরে কান্নাকাটি করায় নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নিশীথকে।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তাঁর পায়ে কান্নায় লুটিয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি গিয়েছে তৃণমূলের দখলে।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...