Saturday, June 27, 2026

আইএসএফের সন্ত্রা.সের পর আজও থমথমে ভাঙড়, মৃ.ত আরও ১, গু.রুতর জ.খম পুলিশ

Date:

Share post:

ব্যালটে এঁটে উঠতে না পেরে বুলেটে ভাঙড় দখল করতে চাইছে ISF। গণনায় তৃণমূলের দিকে পাল্লা ভারী হতেই মঙ্গলবার সন্ধে থেকে এলাকায় প্রবল হামলার শুরু করে ISF সমর্থিত দুষ্কৃতীরা। মুহুর্মুহু চলে গুলি-বোমা। ঘটনায় এক আইএসএফ কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গতকালের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এবং তাঁর দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃউত্তরের জলপাইগুড়িতে দিকে দিকে তৃণমূল, রাম-বাম নির্মূল
জানা গেছে গতকালের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে গুলিতে বলে জানান তার পরিবার। মৃতের নাম রাজু মোল্লা। তাঁর বয়স ৩৫।
এদিকে গতকালের ঘটনার পর বুধবার সকালেই থমথমে ভাঙড়ের পরিস্থিতি। রাস্তায় ছড়িয়ে বোমার চিহ্ন। জায়গায় জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে চলছে তল্লাশি। অশান্তি আটকাতে কড়া পাহাড়ার পুলিশ।

অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করে একদল দুষ্কৃতী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তা থেকেই উত্তেজনা ছড়ায়।ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গতকালের ঘটনায় আইএসএফ কর্মী রেজাউল গাজী এবং হাসান আলী মোল্লা গুলিতে নিহত হন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...