Friday, June 26, 2026

ফুচকায় মজে গুগল! জিভে জল আনা ডুডল দেখে খুশি নেটাগরিকরা

Date:

Share post:

ফুচকা, গোলগাপ্পা, পানিপুরি যে নামেই পরিচিত হোক না কেন শুনলেই জিভ থেকে জল আসতে শুরু করে। ফুচকা এমনই স্ট্রিটনফুড যার জনপ্রিয়তা দেশের বাইরেও রয়েছে। ছোট থেকে বড় সকলেই বারবার খেতে চায় ফুচকা। বুধবার গুগল তাদের ডুডলে ফুচকা নিয়ে হাজির হয়েছে। কিন্তু কেন গুগলের ডুডলে হঠাৎ জায়গা পেল ফুচকা?

গুগলের ডুডলে ফুচকার জায়গা পাওয়ার একটি গল্প রয়েছে। যা এখন থেকে ৮বছর আগের ২০১৫ সালের ঘটনা। ২০১৫ সালের ১২ জুলাই ইন্দোরে পানিপুরি নিয়ে ঘটেছিল একটি ঘটনা। ওইদিন সেখানে একটি দোকান বিশ্বরেকর্ড করে ফেলে। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম তুলে ফেলে ওই দোকান। সেদিন দোকানে ৫১টি স্বাদের ফুচকা তৈরি করা হয়। তার মধ্যে টক-ঝাল ফুচকার সঙ্গে ছিল মিষ্টি চকোলেট ফুচকাও। সব মিলিয়ে চারিদিকে চূড়ান্ত শোরগোল পড়ে যায় সেই বিশ্বরেকর্ড নিয়ে। বিশ্বরেকর্ডের ৮বছর পরে ফুচকার প্রতি ভালোবাসা জানিয়ে গুগল ১২ জুলাই একটি ডুডল বানাল গুগলের তরফে। তবে এটি শুধুই অ্যানিমেটেড ডুডল নয়, এর সঙ্গে রয়েছে একটি মজাদার খেলাও।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...