Tuesday, May 19, 2026

চন্দ্রযান ৩ মিশনের সাফল্যে তিরুপতিতে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা

Date:

Share post:

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জুলাই মাসেই মহাকাশে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান ৩।এই অভিযানকে সফল করতে বুধবারই প্রযুক্তিগত যাবতীয় দিক খতিয়ে দেখা সম্পূর্ণ হয়েছে। একদফা মহড়া দিয়ে মোটামুটি প্রস্তুত চন্দ্রযান-৩। এবার পাড়ি দেওয়ার অপেক্ষা। আর এই ঐতিহাসিক মিশনটি যাতে সফল হয় তার কামনায় বৃহস্পতিবার তিরুপতি মন্দিরে গিয়ে পুজোও দিলেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনঃসহানুভূতির হাওয়া লাগেনি ব্যালট বক্সে, হারতে হল আনিসের দাদা-মামাকে

এর আগে ইসরোর তরফে টুইট করা জানানো হয়েছিল, “চন্দ্রযান ৩ উৎক্ষেপণ হবে ১৪ জুলাই, ২০২৩, শ্রীহরিকোটা থেকে দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ৷ আপডেটের জন্য সঙ্গে থাকুন।” পরের আপডেটে জানানো হয়, প্রস্তুতি পর্ব মোটের উপর শেষ হয়েছে। উৎক্ষেপণের এক দফা ‘রিহার্সাল’ও দিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে LVM3 রকেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চন্দ্রযান ৩-কে।

এরআগেও চন্দ্রযান ১ এবং চন্দ্রযান ২ মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তবে, দুটোর কোনওটাই সফলতা পায়নি। চন্দ্রযান ২ পাড়ি দেওয়ার পর সফটওয়্যারের ত্রুটির কারণে শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবতরণের সময় ল্যান্ডারটি চাঁদের বুকে “হার্ড ল্যান্ডিং” এর কারণে সমস্ত সেটিও সফলতা পায়নি।
এবার আর কোনও ঝুঁকি নিয়ে চাই না ইসরো।তাই উন্নত প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান ৩ মিশনকে সাফল্যমণ্ডিত করতে তিরুপতি মন্দিরে পুজোও দিলেন বিজ্ঞানীরা।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...