Friday, March 6, 2026

১০০ মিটার রেসে ‘তেপায়া জানোয়ার’: মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ চিদম্বরমের

Date:

Share post:

প্রথমে শিবসেনায়(Shivsena) ভাঙন, এরপর এনসিপি(NCP) ভেঙে অজিত পাওয়ারের(Ajit Pawar) এনডিএ-তে যোগ। সব মিলিয়ে মহারাষ্ট্রে(Maharastra) রাজনৈতিক নাটক শেষ হওয়ার নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতিতে মহারাষ্ট্রে চলতে থাকা নাটক নিয়ে একনাথ শিণ্ডে(Eknath Shinde) সরকারকে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম(P Chidambaram)। বললেন, “১০০ মিটার রেসে দৌড়তে নেমেছে তেপায়া জানোয়ার।”

মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে চলতে থাকা নাটককে কটাক্ষ করে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন মহারাষ্ট্রে ট্রিপল ইঞ্জিন সরকার চলছে। দেখে তো মনে হচ্ছে কোনও তেপায়া জানোয়ার একশো মিটার রেসে দৌড়তে নেমেছে।” সেই সঙ্গে চিদাম্বরমের দাবি, মহারাষ্ট্রে নতুন শপথ নেওয়া ৯ জন মন্ত্রীর কোনও কাজ নেই, কেননা তাঁদের কোনও দফতর বণ্টনই করা হয়নি। একইসঙ্গে তাঁর কটাক্ষ, “বাকি ২০ জন মন্ত্রী, যাঁদের মধ্যে ফড়নবিশও রয়েছেন, তাঁরা ওঁদের কোনও পোর্টফোলিও দিচ্ছেন না। একটাই সমাধান, ঘোষণা করা হোক, ওই ৯ মন্ত্রীর কোনও দফতর নেই।”

উল্লেখ্য, অজিত পাওয়ার এনসিপি ভেঙে এনডিএ-তে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে টালমাটাল অবস্থা মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। কারণ, দল ভেঙে সরকারে যোগ দেওয়া এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারদের দাবি, চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি অর্থ, জল সম্পদ, হাউসিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হোক। এই পরিস্থিতিতে শিণ্ডে সরকারকে আক্রমণ শানালেন চিদম্বরম।

spot_img

Related articles

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...