Thursday, May 14, 2026

ফের রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, এবার কোন বিশ্ববিদ্যালয়?

Date:

Share post:

ফের বেনজির সিদ্ধান্ত। রাজ্যের মতামত না নিয়ে মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গৌতম মজুমদারকে ওই পদে নিয়োগ করা হয়েছে। এ বার তাঁকে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্য সরকার এবং রাজভবনের নতুন সংঘাতের আবহে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপাকে পড়েছিল ম্যাকাউটও। কিছু কিছু বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য পেয়েছে। তবে ম্যাকাউট বেশ কিছুদিন উপাচার্যহীন ছিল। ফলে সামগ্রিক পরিচালনা, বিভিন্ন পরীক্ষা ও সেগুলির ফল ঘোষণায় অসুবিধায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। ম্যাকাউটের অধীনে প্রায় ২০০ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তাদের প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা সম্পন্ন হলেও উপাচার্যের অভাবে ফল ঘোষণায় সমস্যা তৈরি হয়েছিল।

 

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...