Thursday, May 14, 2026

শুক্রবার নয়, ১৯ জুলাই মণিপুরে যাবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

Date:

Share post:

মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে গোটা দেশ। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিগর্ভ মণিপুরে আগামীকাল অর্থাৎ শুক্রবার তৃণমূলের ফ্যাক্ট সাইন্ডিং কমিটির(TMC Fact Finding Committee)যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল রাজ্যের শাসক দল। সূত্রের খবর, জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যটিতে সফরের প্রাক্কালে মণিপুর সরকারের (Manipur Government) অনুরোধ মেনে সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাস তিনেক ধরেই অশান্ত মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল অর্থাৎ ১৪ জুলাই তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলের সেখানে যাওয়ার কথা ছিল। সেইমত প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মণিপুর সরকারের লিখিত অনুরোধকে মান্যতা দিয়েই কয়েকদিনের জন্য এই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী ১৯ জুলাই ডেরেক ও ব্রায়েন, দোলা সেন(Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)এবং সুস্মিতা দেব(Sushmita Deb)দুদিনের সফরে মণিপুরে যাবেন।

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...