Tuesday, June 2, 2026

আইফেল টাওয়ারেও ইউপিআই! ফরাসি সফরে মোদির ঘোষণা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

আগামী দিনে, আইফেল টাওয়ারেও (Eiffel Tower) ইউপিআই (UPI) ব্যবহার করা যাবে। ভারতীয় পর্যটকরা এখন ফ্রান্সে ভারতীয় মুদ্রাতেই টাকা পেমেন্ট করতে পারবেন। ফলে ফ্রান্সে ইউপিআই ব্যবহার করা গেলে, ভারতীয় মুদ্রাকে ইউরোয় বদলে নেওয়ার ঝামেলা থাকবে না। বৃহস্পতিবার, প্যারিসে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে, একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে মোদির বিদেশ সফর নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। জনগনের টাকায় বিদেশ ভ্রমণ করতে ব্যস্ত প্রধানমন্ত্রী কিন্তু আখেরে দেশবাসীর ভাগ্যে তার সিকি আনাও জুটছে না।

এদিন প্রধানমন্ত্রী জানান, ফ্রান্সে ইউপিআই ব্যবহারের বিষয়ে সম্মত হয়েছে ভারত এবং ফ্রান্স। বৃহস্পতিবারই নয়া দিল্লি থেকে প্যারিসে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে ফ্রান্সে স্বাগত জানান, ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এরপর প্রধানমন্ত্রী বোর্ন এবং ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিন, প্রধানমন্ত্রী মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘লিজিয়ন অব অনার’ কেতাবে ভূষিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

অন্যদিকে, শুক্রবারই ফ্রান্সের বাস্তিল দিবস। এই অনুষ্ঠানের মূল অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এদিন বাস্তিল দিবসের অনুষ্ঠানের পর, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।

 

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...