Saturday, June 13, 2026

অভিষেক ম‍্যাচে শতরান করে কী বললেন যশস্বী?

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করেন যশস্বী জয়সওয়াল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত তিনি। যশস্বীর সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। যশস্বী ব‍্যাটের দাপটে ভারত এগিয়ে ১৬২ রানে।

আইপিএল-এ ভালো খেলার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। আর সুযোগ আসতেই সৎ ব‍্যবহার করলেন ভারতের তরুণ ক্রিকেটার। নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচেই শতরানের গন্ডি টপকালেন যশস্বী। তিনি যখন তিন সংখ্যার গণ্ডিতে তখন ড্রেসিংরুমে বসে থাকা কোচ রাহুল দ্রাবিড় থেকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রায় প্রত্যেককেই উঠে দাঁড়িয়ে নতুন তারকাকে সম্মান জানাতে থাকেন। দিনের শেষে যশস্বীর রান সংখ‍্যা ১৪৩-এ অপরাজিত। আর অভিষেক ম‍্যাচে এমন ইনিংস খেলে উচ্ছ্বসিত যশস্বী। নিজের ইনিংস উৎসর্গ করলেন মা-বাবাকে।

ম‍্যাচ শেষে যশস্বী বলেন,” জাতীয় দলের সুযোগ পাওয়া আমার পরিবার এবং আমার কাছে অনেকটা আবেগপূর্ণ পরিস্থিতি ছিল। শুধু আমার পরিবারের নয়, যারা আমাকে সাহায্য করেছে তাদের জন্যও বটে। এটা অনেক বড় একটা যাত্রা। আমাকে কোনও না কোনও সময় যে কেউ সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই সাফল্য আমি, মা-বাবাকে দিতে চাই। তারা আমার জীবনে অনেক বড় অবদান রেখেছে। সবে পথ চলা শুরু হয়েছে, এখনও অনেক পথ বাকি।”

আরও পড়ুন:যশস্বীর দুরন্ত ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬২ রানে এগিয়ে ভারত

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...