Thursday, June 4, 2026

পার্থর আংটিকাণ্ডের জের! প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিশ ধরাল পুলিশ

Date:

Share post:

না হিরে বা বাদশাহী নয়। তবে এই আংটিও যে কোনও অংশে কম নয় তা রীতিমতো টের পাচ্ছেন রাজ্যবাসী তথা প্রেসিডেন্সি জেলের  (Presidency Jail) উপর মহল থেকে শুরু করে জেলবন্দী আসামীরাও। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর জেলের ভিতরে থাকাকালীন কীভাবে তিনি আংটি পরতে পারেন তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এবার সেই আংটিকাণ্ডের তদন্তে প্রেসিডেন্সি জেলের সুপারকে (Presidency Jail Super) নোটিশ (Notice) পাঠিয়ে তলব করল হেস্টিংস থানার পুলিশ (Hastings Police)।

cএদিকে নিয়োগ মামলায় অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যাধয়ের হাতে আংটি কেন, তা নিয়ে ব্যা ঙ্কশালের বিশেষ ইডি আদালতে প্রশ্ন তোলে ইডি। এরপরই প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করে ব্যাখ্যা চায় আদালত। এডিজি (কারা) রিপোর্ট জমা দিলে সুপারের বিরুদ্ধে কেন আইনি ব্যিবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

সম্প্রতি ফের রিপোর্ট দাখিল করে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দেয়, সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর তার জেরেই প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিশ পাঠানো হয়েছে।

 

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...