Thursday, May 14, 2026

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেতার প.চাগলা দেহ! বাড়ছে চাঞ্চল্য

Date:

Share post:

মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা তথা পরিচালক রবীন্দ্র মহাজানির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার বর্ষীয়ান অভিনেতার পুণের তালেগাঁওয়ের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, বিগত আট মাস ধরে মুম্বইয়ের এক আবাসনে একা থাকছিলেন রবীন্দ্র। কয়েক দিন ধরেই তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। শুক্রবার সাড়ে চারটে নাগাদ প্রতিবেশীরা পুলিশকে খবর হয়। এর পরেই অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা কমপক্ষে তিনদিন আগেই মৃত্যু হয়েছে রবীন্দ্র মহাজানির। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। জানা গিয়েছে শুক্রবার বিকালে তালেগাঁওর জারবিয়া সোসাইটির একাধিক সদস্য ওই তালাবন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসার অভিযোগ জানায় পুলিশে। পুণের তালেগাঁও থানার সিনিয়র ইন্সপেক্টর রঞ্জিত সাওয়ান্ত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি সেখানে হাজির হন। ফ্ল্যাটের তালা ভেঙে অভিনেতার নিথর দেহ উদ্ধার হয়, শরীরে পচন ধরতে শুরু হয়েছিল। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

সাতের দশক থেকে মারাঠি ইন্ডাস্ট্রির অংশ রবীন্দ্র। মরাঠি ছবির জনপ্রিয় তারকা হলেও হিন্দি ও গুজরাতি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘মুম্বই চা ফৌজদার’, ‘কালাত নাকালাত’, ‘জুনঞ্জ’-সহ একাধিক কালজয়ী মরাঠি ছবির অংশ থেকেছেন তিনি। সম্প্রতি হিন্দি ছবি ‘পানিপথ’ (২০১৯)-এ উল্লেখযোগ্য ভূমিকায় দেখা মিলেছিল তাঁর।

আরও পড়ুন- ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশের আগেই বড়সড় দুর্ঘটনার থেকে বাঁচলেন মেসি

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...