Sunday, May 17, 2026

স্ক্যানারে আটকে গেল শিশুর হাত! রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

দিন কয়েক আগেই চলমান সিঁড়িতে হাত শিশুর আটকে যাওয়ায় হৈ চৈ পড়ে যায়। এবার লাগেজ স্ক্যানারে হাত আটকে গেল শিশুর। শনিবার বিকেলে এই ঘটনায় বর্ধমান স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য। প্রায় ঘণ্টাখানেকর চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় রেলের উপর গাফিলতির অভিযোগ উঠেছে। স্টেশনেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে।

আরও পড়ুনঃ কানওয়ার যাত্রায় গিয়ে বিদ্যুৎস্পৃ.ষ্ট হয়ে মৃ.ত্যু ৫ পুণ্যার্থীর! প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষো.ভ গ্রামবাসীদের

বর্ধমান স্টেশনের আরপিএফ সেকেন্ড ইন্সপেকটর মনোজ কুমার জানান, ঘটনাটি ঘটে বিকেল ৪.৩৫ নাগাদ। বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৫.০৫ মিনিট নাগাদ। অর্থাৎ প্রায় আধ ঘণ্টা বাচ্চাটির হাত আটকে ছিল স্ক্যানারে৷ সূত্রের খবর, ওই সময় কিছু একটা পড়ে যাওয়া জিনিস কুড়োতে গিয়েছিল বাচ্চাটি। এমন সময় আচমকাই স্ক্যানারে জিৎ মুর্মু নামের ওই বাচ্চাটির হাত আটকে যায় স্ক্যানারে। বাচ্চাটির আনুমানিক বয়স ৮ বছর। তবে সে কোথাও যাওয়ার জন্য স্টেশনে এসেছিল নাকি অন্য কোনও কারণে তা জানা যায়নি। খোঁজ মেলেনি তার পরিবারের সদস্যদেরও।

এই ঘটনায় যাত্রীরা রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্ষোভ উগড়ে তাঁদের দাবি, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্টেশনের নিরাপত্তা আরও বাড়ানো উচিত। এক প্রত্যক্ষদর্শীও বলেন বাচ্চাটি যখন স্ক্যানারের সামনে খেলছিল, তখন সবটা দেখেও রেল পুলিশ চুপ ছিল কেন? আগে থেকে সতর্ক করলে এমনটা নাও হতে পারত।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...