Sunday, May 17, 2026

ফের রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Date:

Share post:

মাসখানেক আগে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস।সেই সময় রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও, হাইকোর্ট সাফ নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না।রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ।এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বোসকে নিয়োগ করলেন রাজ্যপাল। এই বারও রাজ্যের শিক্ষাদফতরের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই নিয়োগ করেছেন তিনি।

সূত্রের খবর, বর্ধমান ও দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ঠিক করে ফেলেছেন সি ভি আনন্দ বোস। জল্পনায় উঠে আসছে বিবরাজ পারিদা ও রথীন বন্দ্যোপাধ্যায়ের নাম। উল্লেখ্য, কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয়। এর পাশাপাশি রাজ্যপালের ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’ কমিটির চেয়ারম্যান করা হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে।

 

 

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...