Wednesday, June 17, 2026

হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হা*মলা, আ*গুন লাগালো হল টোটোতে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) ফলাফল ঘোষণা হয়েছে ৫ দিন হয়ে গেল কিন্তু হিংসার ঘটনা এখনও থামছে না। বিভিন্ন জায়গায় ঘাসফুলের কর্মী – সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে। ভোটে হেরে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি (BJP)বলে বারবার অভিযোগ করছে রাজ্যের শাসকদল। এবার উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর (TMC)বাড়িতে হামলা । বাইক ও টোটোতে আগুন লাগিয়েছেন দুষ্কৃতীরা বলে অভিযোগ। গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের(Gobindakati Gram Panchayet) ২১৫ নম্বর বুথের পারগুনটি গ্রামের ঘটনা। তৃণমূল কর্মী সঞ্জয় মন্ডল (Sanjay Mondal) তাঁর বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। শনিবার গভীর রাতে আচমকা তাঁর বাড়িতে ছড়াও হন দুষ্কৃতীরা। বাড়ি, গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে তৃণমূল (TMC) কংগ্রেস জিতেছে। তারপর এইধরণের ঘটনার সঙ্গে রাজনৈতিক আক্রোশ জড়িয়ে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের ফল বেরোনোর পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। নির্বাচন ঘোষণার পর থেকে বাংলায় এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। মৃত্যুর তালিকায় শীর্ষে আছে রাজ্যের শাসকদল। পাশাপাশি বিরোধীদের সংখ্যাটাও কম নয়। আজ দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় এক সিপিআইএম কর্মীর, নাম রিন্টু শেখ। ভোটের দিন হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে তিনি আক্রান্ত হন বলে খবর । প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। পড়ে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় তাঁর আজ মৃত্যু হয়েছে।

 

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...