Saturday, June 27, 2026

উইম্বলডনে নতুন রাজা, জোকোভিচকে হারিয়ে চ‍্যাম্পিয়ন কার্লোস আলকারাজ

Date:

Share post:

উইম্বলডনে অঘটন। নোভাক জোকোভিচকে ফাইনালে হারিয়ে চ‍্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ম‍্যাচের ফলাফল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪। এই হারের ফলে, জোকোভিচের ছোঁয়া হল না রজার ফেডেরারের আট উইম্বলডনের নজির। ওপর দিকে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয় আলকারাজ।

কার্লোস আলকারাজ যা করলেন তার নজির খুব একটা দেখা যায় না। শুরুটা হল একেবারেই অন‍্যভাবে। প্রথম সেটেই মুখ থুবড়ে পড়েন আলকারাজ। মনে হচ্ছিল যে ফর্মে জোকভিচ শুরু করেছেন, তাতে টানা পঞ্চমবার উইম্বলডন চ‍্যাম্পিয়ন হবে তিনি। কিন্তু কোথায় কি। ঘুরে দাড়ালেন আলকারাজ। ফাইনালে শেষমেশ হারিয়ে দিলেন জোকারকে। ম‍্যাচের ফলাফল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।

ম‍্যাচে দুরন্ত শুরু করেন জোকোভিচ। প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে দারুণ ভাবে ফিরে আসেন স্প্যানিশ তারকা আলকারাজ। টাইব্রেকারে সেট জেতেন তিনি। তারপর তৃতীয় সেটও ৬-১ ব্যবধানে জিতে নেন আলকারাজ। আবার চতুর্থ সেটে ফিরে আসেন সার্বিয়ান তারকা। আলকারাজকে হারান ৩-৬ ব‍্যবধানে। শেষ সেটে শুরুতেই জোকোভিচের সার্ভিস ভেঙে দেন আলকারাজ। দারুণ কিছু শট দেখা যায় তাঁর কাজ থেকে। দারুণ উত্তর দিয়েছেন জোকোভিচও। তবে সম্ভবত কিছুটা বেশি ক্লান্ত হয়ে পড়লেন সার্বিয়ান তারকা। তৃতীয় গেমেই জোকোভিচকে ব্রেক করেন আলকারাজ। খেলা আবার ঘুরে যায় তখনই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি জোকোভিচ। শেষ সেটে জোকোভিচ হারেন ৪-৬ গেমে। আর এর ফলে উইম্বলডনে জোকোভিচের ট্রফির দৌড় থামিয়ে ট্রফি জিতলেন আলকারাজ। টানা পঞ্চমবার উইম্বলডন চ‍্যাম্পিয়ন হওয়া হল না জোকারের।

আরও পড়ুন:রোহিতের মিথ‍্যে ধরিয়ে দিলেন স্ত্রী রিতিকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...