Thursday, June 4, 2026

বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক, রওনা দিলেন মমতা-অভিষেক

Date:

Share post:

সারাদেশের নজর এখন বেঙ্গালুরুতে। সেখানে বিজেপি-বিরোধী জোটের বৈঠক। সেখানে যোগ দিতে সোমবার বেলায় রওনা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুর বৈঠকে থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

পাটনার পরে বেঙ্গালুরু- মোদি সরকারকে হঠাতে সলতে পাকানোর কাজ শুরু হয়েছে। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠক ফলপ্রসূ হওয়ায় দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা হয়। সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। তৃণমূল সভানেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলে সর্বোচ্চ নেতৃত্ব।

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। সেখানে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এখন সেটার চূড়ান্ত রূপ এই বৈঠকে হয় কি না সেটাই দেখার।

 

 

 

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...