Sunday, April 26, 2026

সবজির মূল্যবৃদ্ধির কারণ মুসলিমরা: বেফাঁস মন্তব্যে বিতর্কে হিমন্ত

Date:

Share post:

ফের একবার ধর্মীয় বিভাজন মূলক মন্তব্য করে বিতর্ক বাড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himanta Biswa Sarma)। সাম্প্রতিক সময়ে বাজারে সবজির ব্যাপক মূল্যবৃদ্ধির জন্য সরাসরি মুসলিমদের দায়ী করলেন তিনি। জানালেন, “যে সমস্ত বিক্রেতারা সবজির দর বাড়াচ্ছে এবং তাদের বেশিরভাগই মিঞা মুসলিম।” অসমের(Assam) মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি(Asaduddin Owaisi)।

বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম আকাশ ছুয়েছে। এই ঘটনায় সরাসরি বিজেপি সরকারের দিকে উঠছে অভিযোগের আঙুল। এহেন পরিস্থিতিতে নিজের সরকারের উপর থেকে দায় ঝেড়ে ফেলতে মুসলিমদের উপর দোষ চাপিয়ে শনিবার হিমন্ত বিশ্বশর্মা বলেন, “যারা সবজির দাম বাড়িয়েছে তারা কারা? তারা মুসলিম ব্যবসায়ী, যারা বেশি দামে সবজি বিক্রি করছেন। গুয়াহাটিতে ঈদের সময় যানবাহনের সমস্যা দেখা দেয় কেন? কারণ বাস-ক্যাবের অধিকাংশ চালকই মিঞা মুসলিম।” তিনি আরও বলেন, “ফ্লাইওভারের নিচের বাজারটি খালি করা হবে। এখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর শাক-সবজি-ফলের দোকান রয়েছে।” তবে হিমন্তের মুখে এধরনের মন্তব্য এই প্রথমবার নয়, এর আগেও একইভাবে মুসলিমদের নিশানা করতে দেখা গিয়েছে হিমন্তকে। গত বছর তিনি একটি ‘মুসলিম মিউজিয়াম’ বন্ধ করে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, মিঞা জাদুঘরে ‘লুঙ্গি’ ছাড়া কিছুই নেই। আবার মূল‌্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “এই মুসলিম ব্যবসায়ীরা অসমের জনগণের কাছ থেকে বেশি দাম নেয়, গ্রামে গ্রামে কম দামে সবজি পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা অসমিয়া হলে অসমের মানুষকে বেশি দামে সবজি কিনতে হত না। তিনি অসমের যুবকদের কাছে সবজি বিক্রি, বাস-ক্যাব চালানোর মতো কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আবেদন করেছেন।”

মুখ‌্যমন্ত্রী হিমন্তের এহেন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে পাল্টা আসাদুদ্দিন ওয়েইসি বলেন, “এই দেশে এমন একটি দল ক্ষমতায় রয়েছে, তারা যদি তাদের মহিষ দুধ দিচ্ছে না অথবা মুরগি ডিম দিচ্ছে না তাহলেও তারা মুসলমানদের দায়ী করবে। তারা তাদের সকল ব্যর্থতার জন্যই মুসলিম সমাজকে দায়ী করবে।” এআইইউডিএফ সাংসদ বদরুদ্দিন আজমল বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলিমদের গুয়াহাটিতে শাকসবজি এবং মশলা বিক্রি করতে দেওয়া হবে না। তিনি রাজ্যের প্রধান। তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। তিনি মুসলিম ও অসমিয়াদের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। এরপর কোনও অঘটন ঘটলে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন।”

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...