Sunday, May 17, 2026

পঞ্চায়েত নিয়ে শুধুমাত্র শুভেন্দুরই ২৭-২৮ টা মামলা! ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত

Date:

Share post:

এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে পরিমাণ মামলা হয়েছে হাইকোর্টে তা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। পান থেকে চুন খসলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রার্থী থেকে দল সবাই। যার ফলে মামলার পাহাড় জমেছে। জানলে অবাক হবেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরই ২৭-২৮ টা মামলা!

একের পর এক রাজনৈতিক মামলায় রীতিমতো বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার বিচারপতি মন্তব্য করেছেন, এত এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। শুধু কি রাজনৈতিক মামলাই শুনে যাব? পূর্ব মেদিনীপুরের ১০ জন বিজেপি কর্মীর রক্ষাকবচ সংক্রান্ত মামলায় এমন মন্তব্য বিচারপতির।

তার প্রশ্ন, নির্বাচনের আগে যখন আদালত রক্ষাকবচ দিয়েছিল, তখন কেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়া হয়নি? রাজ্যকে হলফনামা দেওয়ার জন্য দুসপ্তাহ সময় দিয়েছে আদালত।

নির্বাচনের আগে ১৫ জুলাই পর্যন্ত এই ১০ জন মামলাকারীকে রক্ষাকবচ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রক্ষাকবচ বাড়ানোর আবেদন করা হয় বিজেপি কর্মীদের আইনজীবীদের তরফে। যদিও সেই রক্ষাকবচ বাড়ানোর বিষয়ে কোনও নির্দেশই দেননি বিচারপতি।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...