Tuesday, March 17, 2026

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী ৪৮ ঘণ্টায় ফের দু.র্যোগ?

Date:

Share post:

বর্ষা (Monsoon) এসেছে কিন্তু বৃষ্টির (Rain) দেখা নেই। বিক্ষিপ্ত দু এক পশলায় রাস্তাঘাট ভিজলেও গরম কমছে না। নীল আকাশের সাদা মেঘের লুকোচুরির মাঝে কখন বজ্রগর্ভ মেঘের দেখা মিলবে তা নিয়ে হাপিত্যেশ চলছে। শ্রাবণের আকাশে শরতের ছবি ধরা পড়েছে, আর তাতেই হারিয়েছে বর্ষার মেজাজ। বর্তমানে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির ঘাটতি রয়েছে ৩৬ শতাংশ, কলকাতায় (Kolkata) রয়েছে ৪৭শতাংশ। আর গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে ১৩ শতাংশ। আর এই অবস্থায় বঙ্গোপসাগরে (Bay of Bengal) জোড়া দুর্যোগের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস বলছে, পূর্ব ভারতের উপর দুটো দুর্যোগের আশঙ্কা রয়েছে। একটি সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় যা গভীর নিম্নচাপে পরিণত হবে। আরেকটি মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগরে চাঁদবালি এবং আম্বিকাপুরের উপর রয়েছে। যেহেতু দুটো ক্ষেত্রেই একটা সাইক্লোনিক মুভমেন্টের আন্দাজ পাওয়া যাচ্ছে আর দুটোরই অবস্থান উড়িষ্যা উপকূল লাগোয়া অঞ্চলে রয়েছে, তাই মনে করা হচ্ছে যে উড়িষ্যা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে। যদিও এর জেরে বাংলায় আবহাওয়া পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তাতে দক্ষিণবঙ্গের গরম কমবে না। কলকাতা সহ দুই বঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

 

 

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...