Thursday, February 26, 2026

বিজেপি সাংসদদের ১২ শতাংশই পরিবারবাদের শি.কার: মোদিকে পাল্টা তো.প তৃণমূলের

Date:

Share post:

দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় আসায় তাদের তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি থেকে পরিবারবাদ ইস্যু তুলে ধরে বিরোধীদের নিশানায় নেন তিনি। এই পাল্টা এবার মোদিকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানালেন, বিজেপি সাংসদের মধ্যে ১২ শতাংশ পরিবারতন্ত্রের শিকার।

বিরোধীদের প্রতি মোদির পরিবারতন্ত্রের অভিযোগের পাল্টা দিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তথ্য তুলে ধরে তিনি জানান, গত নভেম্বর মাসে হরিয়ানা, তেলেঙ্গানায় যে উপনির্বাচন হয়েছিল, তাতে বিজেপির রাজবংশদের প্রার্থী করা হয়েছিল। প্রধানমন্ত্রীর মুখে পরিবারতন্ত্র মানায় না বলে জানান তিনি। এছাড়াও দুর্নীতি ও বাংলায় রাজনৈতিক হিংসা প্রসঙ্গে মোদিকে পাল্টা জবাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের বক্তব্য প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ তুলছেন অথচ দুর্নীতিগ্রস্তরাই সবচেয়ে বেশি করে বিজেপিতে যোগ দিচ্ছে। কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী অন্যদিকে মোদির ঘনিষ্ঠরাই লক্ষ কোটি টাকা জালিয়াতি করে বিদেশে পালিয়েছে। আর পঞ্চায়েত হিংসা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তার কোন সারবত্তা নেই। পঞ্চায়েতে সবচেয়ে বেশি তৃণমূল কর্মীদেরই প্রাণ গিয়েছে। অবাধ নির্বাচন হয়েছে বাংলায় শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লাভে বাংলার বদনাম করে চলছে এরা।

উল্লেখ্য, বিরোধী জোটের প্রসঙ্গে বিরোধী দলগুলিকে তোপ দেগে এদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, “গণতন্ত্রের আদর্শ হল বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু এই দলগুলি পিপলের বদলে পরিবারকে গুরুত্ব দেয়। দেশের মানুষের চেয়ে পরিবারের উন্নতিই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।” পাশাপাশি তিনি বলেন, “২০২৪ সালে বিজেপিকেই ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। সেটা বুঝতে পেরেই দেশের দুর্দশার জন্য দায়ী দলগুলি নতুন করে দোকান খুলেছেন, ২৪’এর জন্য ২৬টি দল একজোট হয়েছে। এদের দোকানে যা জিনিস মেলে, সেগুলি বানায় একজন আর লেবেলে থাকে অন্যজনের নাম। আসলে এই দোকানে গেলে ব্যাপক দুর্নীতি পাওয়া যাবেই, সেই গ্যারান্টি দিতেই বেঙ্গালুরুতে বৈঠকে বসেছে দলগুলি।” মোদির এহেন অভিযোগের পাল্টা দিল তৃণমূল।

আরও পড়ুন- বিজেপি শাসিত মধ্যপ্রদেশে টাকার বিনিময়ে চাকরি! বড় নিয়োগ দুর্নী.তি গেরুয়া রাজ্যে

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...