Saturday, May 16, 2026

একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, জেলা থেকে শহরে তৃণমূল কর্মীরা! 

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) রেকর্ড জয়, উচ্ছ্বসিত তৃণমূল (TMC) কর্মী সমর্থকেরা। কোচবিহার থেকে কাকদ্বীপে নবজোয়ারের যে উন্মাদনা ধরা পড়েছিল, এবার যেন সেই ভিড় উপচে পড়তে চলেছে কলকাতার ধর্মতলায় (Esplanade, Kolkata)। হাতে এখনও একটা দিন রয়েছে, কিন্তু বুধবার সকাল থেকেই শহরের বুকে যেভাবে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে ২৩ এর ২১ শে জুলাই নয়া ইতিহাস তৈরি হবে বলে, মনে করছে ঘাসফুল শিবির(TMC)।

উত্তরে জমি ফিরে পেয়েছে রাজ্যের শাসক দল। সেখান থেকে ধর্মতলা অভিমুখে যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। বুধবার উত্তরবঙ্গ থেকে শিয়ালদহ স্টেশনে ট্রেন আসতেই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। তিস্তা-তোর্সা, কাঞ্চনকন্যা, সরাইঘাট, হলদিবাড়ি এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে মঙ্গলবার থেকেই কর্মী-সমর্থকেরা উঠতে শুরু করেন। আজ কয়েক হাজার মানুষ শহরে এসে পৌঁছেছেন। কলকাতার বিভিন্ন অঞ্চলের তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিউ আলিপুরদুয়ার থেকে একটি বিশেষ ট্রেনও ছাড়বে। একই ছবি হাওড়া স্টেশনেও (Howrah Station)।

 

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...