Monday, May 11, 2026

আইসিইউ থেকে ছাড়া পেলেন কিংবদন্তি ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার

Date:

Share post:

বেশ কিছুদিন চিকিৎসার পর ধীরে ধীরে সেরে ওঠার পথে তিনি। এরই মধ্যে আইসিইউ থেকে ছাড়াও পেলেন কিংবদন্তি ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার। তিনি নিজেই সুখবরটা দিয়েছেন।

গত রাতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী আনেমেরি ফন কেস্টেরেনের সঙ্গে একটি হাসিমুখের ছবি পোস্ট করেছেন ফন ডার সার। সে সময় হাসপাতালের কেবিনের বিছানায় বিশ্রাম করছিলেন তিনি।

ক্যাপশনে ৫২ বছর বয়সী প্রাক্তন গোলরক্ষক লিখেছেন, ‘সুন্দর ও সহায়ক বার্তা পাঠানোর জন্য প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আর আইসিইউতে নেই। যা-ই হোক, এখনও হাসপাতালেই আছি। আশা করছি, আগামী সপ্তাহে বাড়ি ফিরে পুরোপুরি সেরে ওঠার কাজ শুরু করতে পারব।

পরিবার নিয়ে ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে ৭ জুলাই স্ট্রোকের শিকার হন এডউইন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে নিতে হয়েছিল হাসপাতালের আইসিইউতে।
প্রসঙ্গত, আনেমেরিও ২০০৯ সালে স্ট্রোকের শিকার হয়েছিলেন। পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এর দুই বছর পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন ফন ডার সার। ইউনাইটেডে ৬ বছরের ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

তবে তাঁর উত্থান হয় আয়াক্সে থাকাকালে। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ডাচ ক্লাবটির হয়ে চারবার শীর্ষ লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। টানা চারবার পেয়েছেন নেদারল্যান্ডসের বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি। জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩০ ম্যাচ।

ইউনাইটেড ছাড়ার পরের বছর ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দিয়ে ২০১৬ সালে ক্লাবের প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন। তবে গত মে মাসে ক্লাবের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এই পদ থেকে সরে দাঁড়ান।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...