Sunday, May 10, 2026

শীঘ্রই ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য

Date:

Share post:

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালতের রায়ের উপর নির্ভর করবে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ। আবার পঞ্চায়েতের তিন স্তরেই বোর্ড গঠনের ক্ষেত্রে কোনও আইনত বাধা নেই। তাই খুব দ্রুত বোর্ড গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, বিচারাধীন বিষয়টির উল্লেখ রেখেই বিজ্ঞপ্তি জারির চিন্তাভাবনা করছে নবান্ন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে। তাতেই নবনির্বাচিত সদস্যদের প্রথম বৈঠক ডেকে বোর্ড গঠন করতে বলে দেওয়া হবে। বিজ্ঞপ্তির খসড়াও তৈরি করে ফেলেছে পঞ্চায়েত দফতর। সবুজ সঙ্কেত এলেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে।

২০১৮ সালের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গঠন হয়েছিল ১৬ থেকে ২৯ আগস্টের মধ্যে। কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আইনি জটিলতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় থাকায় সেসব পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে আরও দেরিতে। ওই বছর পঞ্চায়েত সমিতিতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে বোর্ড গঠিত হয়েছে। জেলা পরিষদে তা হয়েছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে। সেই হিসেবে গ্রাম পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের জন্য ১৬ আগস্টকেই শেষ সময় ধরে এগতে হচ্ছে রাজ্য সরকারকে।

কিছু বিশেষ পরিস্থিতি বাদ দিলে বিজ্ঞপ্তি জারির ২১ দিনের মধ্যেই বোর্ড গঠনের কাজ সেরে ফেলতে হবে। সেই হিসেবে জুলাই মাস শেষ হওয়ার আগে গেজেট বিজ্ঞপ্তি জারি হলে তবেই আগস্টের ১৬ তারিখের মধ্যে পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করে ফেলা সম্ভব।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...