Sunday, April 26, 2026

আগামিকাল দিল্লিতে খাড়গের ডাকা বৈঠকে থাকছে তৃণমূল, সমমনস্ক দলগুলিকে আহ্বান

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনের(monsoon session) আগেই বিজেপিকে(BJP) কেন্দ্রের উপর চাপ বাড়াতে বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। অধিবেশন শুরুর আগে সকাল দশটায় সময়মনস্ক সকল রাজনৈতিক দলকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই বৈঠকে থাকবে তৃণমূলও প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভার সাংসদ ও’ব্রায়েন।

বুধবার কংগ্রেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার ২০ জুলাই সকাল দশটায় সমমনস্ক সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বৈঠকের জন্য। আসন্ন সংসদ অধিবেশনে যে সমস্ত বিষয়গুলি উত্থাপিত হতে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য।” ২৪এর রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই একজোট হয়েছে বিরোধী শিবির। ধীরে ধীরে কংগ্রেসের ঢাকা এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে সদ্য গঠিত INDIA-এর অংশীদারি বিরোধী রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন- নয়া সম্মান, ‘গোল্ডেন স্টেশন’-এর তকমা পেল হাওড়া স্টেশন

তবে, একুশে জুলাই এর প্রস্তুতির জন্য তৃণমূল এই বৈঠকে থাকতে পারবে কিনা তা আগে স্পষ্ট হয়নি। কিন্তু সূত্রের খবর, বৃহস্পতিবার এ বৈঠকে যোগ দেবে বাংলা শাসকদল। প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভার সাংসদ। মোদি সরকারকে কীভাবে চাপে ফেলা যায় তার রণকৌশল ঠিক করতে বৈঠক বলে সূত্রের খবর।

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...