Tuesday, June 23, 2026

নয়া সম্মান, ‘গোল্ডেন স্টেশন’-এর তকমা পেল হাওড়া স্টেশন

Date:

Share post:

হাওড়া স্টেশনের মাথায় সোনালী পালক! ‘গোল্ডেন’ স্টেশনের মর্যাদা পেল ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন। বুধবার বিকেলে হাওড়া স্টেশনকে গোল্ডেন স্টেশনের শিরোপা দেওয়া হল। মূলত হাওড়া স্টেশন এতদিন সিলভার স্টেশন ছিল। বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল।

বুধবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে একটি অনুষ্ঠান হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে হাওড়া স্টেশনকে এই শিরোপা দেওয়া হয়। এতদিন সিলভার স্টেশন ছিল হাওড়া স্টেশন। বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল। জানা গিয়েছে আইজিবিসি বিল্ডিং, পরিবেশের উপর এই রেটিং করে। সেই পরিবেশের দিক দিয়ে হাওড়া স্টেশনকে এই গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে নতুন ডিআরএম নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আধিকারিক মনীষ জৈন। প্রধান অতিথি ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী।

আরও পড়ুন- “ইন্ডিয়া বনাম ভারতের লড়াই”, বিরোধী জোটকে খোঁ.চা দিয়েও টুইট মুছলেন হিমন্ত

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...