Thursday, June 11, 2026

Ind v/s Pak: ‘সুদর্শন’ সেঞ্চুরিতেই পাক ব.ধ ভারতের! 

Date:

Share post:

পাকিস্তানকে (Pakistan ) হারিয়ে যুব এশিয়া কাপের (Emerging Asia Cup) শীর্ষস্থানে ভারতীয় ক্রিকেট (Team India) দল। সেমিফাইনালে যাওয়া আগে থেকেই নিশ্চিত ছিল, কিন্তু পড়শি ক্রিকেটারদের বিরুদ্ধে সহজ জয় এমাজিং এশিয়া কাপে ভারতকে এক নম্বরে পাঠিয়ে দিল।ছক্কা মেরে ম্যাচ জেতালেন ভারতের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)।পাকিস্তান এ-কে আট উইকেটে হারিয়ে দিল ভারত এ।

এমার্জিং এশিয়া কাপে আজ ভারত- পাক (Ind vs Pak) ক্রিকেট যুদ্ধের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে সেভাবে জুটি গড়ে উঠছিল না। হাঙ্গারগেকর শুরু থেকেই উইকেট নিতে শুরু করলে ক্রমাগত নড়বড়ে হয়ে যায় পাকিস্তানের টপ ব্যাটিং অর্ডার। ৯৫ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের মুবাসির খান এবং কাসিম আক্রম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৮ রান করে কিছুটা মুখ রক্ষা করার চেষ্টা করেন কাসিম আক্রম।পাকিস্তানের ইনিংস শেষ হয় ২০৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সুদর্শনরা। IPL টুর্নামেন্টে গুজরাত টাইটান্স দলে নিজেকে প্রমাণ করার পর যুব এশিয়া কাপে ও চলল সুদর্শনের ধামাকা। দশটি চার এবং তিনটি ছয় মেরে ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার অভিষেক শর্মা অবশ্য লম্বা ইনিংস খেলতে পারেননি, মাত্র ২০ রান করে আউট। সুদর্শনের সঙ্গে ম্যাচ শেষ করেন অধিনায়ক যশ ঢুল। ১৯ বলে ২১ রান করেন তিনি।তিন নম্বরে নেমে নিকিন জোশ ৫৩ রান করেন।

এই ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে গেল ভারত। আগামী ২১ জুলাই ভারত এ খেলবে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। অন্যদিকে ওইদিনই পাকিস্তান এ খেলবে শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে। ফাইনালে আরও একবার চির প্রতিদ্বন্দী যুযুধান দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...