Saturday, June 6, 2026

মণিপুরে ত্রাণশিবির পরিদর্শনের পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের

Date:

Share post:

বুধবারই ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে দুদিনের মণিপুর সফরে গিয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, সুস্মিতা দেব, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ইম্ফলে নেমেই চূড়াচাঁদপুরে যান সাংসদের ওই প্রতিনিধি দলটি। সুস্মিতা দেব জানান, সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেন।তৃণমূলের প্রতিনিধি দল বুধবার ত্রাণশিবির পরিদর্শনের পাশাপাশি সে রাজ্যের নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। দেখা করেছে রাজ্যপাল অনুসুইয়া ইউকের সঙ্গেও।

তবে বুধবার কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তৃণমূলের প্রতিনিধি দলকে। সুস্মিতা জানান, বৃহস্পতিবার সকালে আরও কিছু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা দেখা করবেন। বিকেলে ফিরে আসবেন কলকাতায়। তিনি জানান, তাঁরা সেখানে দ্রুত শান্তি ফিরিয়ে আনার পক্ষে। সেখানে জাতি সংঘর্ষ শুরুর পরেই মণিপুরে যেতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কছে একটি চিঠিও পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। সুস্মিতার দাবি, ওই চিঠির প্রাপ্তি স্বীকার করা ছাড়া আর কোন জবাব পাওয়া যায়নি।

মণিপুরে হিংসায় এখনও পর্যন্ত প্রায় দু’শো মানুষের মৃত্যু এবং ৫০ হাজারের বেশি গৃহহীন হয়েছেন। সুস্মিতা বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠানোয় মণিপুরের বাসিন্দারা খুশি। কিন্তু তাঁদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের হিংসা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কেন।’’

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...