Thursday, June 11, 2026

ফের রাজ্যসভার ভাইস চেয়ারম্যান তালিকায় জায়গা পেলেন সুখেন্দুশেখর

Date:

Share post:

আরও একবার রাজ্যসভার ভাইস চেয়ারম্যান তালিকায় জায়গা পেলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়(Sukhendusekhar Roy)। চলতি বাদল অধিবেশনের জন্য এই পদে থাকবেন তিনি। সুখেন্দুশেখরের পাশাপাশি এই তালিকায় জায়গা পেয়েছেন আরও ৭ জন। যেখানে রয়েছেন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ পিটি উষা(PT Usha)। প্রথমবার সাংসদ হয়েই ভাইস চেয়ারম্যান(Vice Chairman) প্যানেলে ঢুকলেন তিনি।

বাদল অধিবেশনের (Monsoon Session) প্রথম দিন ভাইস চেয়ারম্যানের প্যানেলে মোট আটজনের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় সুখেন্দুশেখর রায়ের পাশাপাশি রয়েছেন পিটি ঊষা, এস ফ্যাঙ্গন কোনয়াক, ফৌজিয়া খান, সুলতা দেও, বিজয়সায় রেড্ডি, ঘণশ্যাম তিওয়ারি, হনুমন্থাইয়ারা। সুখেন্দুশেখর রায় দু’বারের সাংসদ। দ্বিতীয়বার সাংসদ হিসাবে মেয়াদ শেষ হওয়ার আগেই তৃতীয়বারের জন্য রাজ্যসভায় মনোনীত হয়েছেন তিনি। সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁকে রাজ্যসভার চেয়ারম্যান প্যানেলে বাছা হয়েছে বলে খবর। এর আগে ভেঙ্কাইয়া নায়ডু চেয়ারম্যান থাকাকালীনও দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান প্যানেলে ছিলেন সুখেন্দুশেখর। জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) আমলেও তার ব্যতিক্রম হল না।

উল্লেখ্য, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে যারা থাকেন তাঁদের কাজ চেয়ারম্যানের অনুপস্থিতিতে অধিবেশনের দায়িত্ব সামলানো। কোনও কারণে চেয়ারম্যান না থাকলে অধিবেশনের সভাপতিত্ব এরাই করেন। এই প্যানেলে থাকাটা যে কোনও সাংসদের পক্ষে সম্মানের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...