Friday, June 5, 2026

দ্বিতীয় টেস্টে নামার আগে যশস্বীর প্রশংসায় রোহিত

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম‍্যাচ ঐতিহাসিক। কারণ কুইন্স পার্ক ওভালে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর এমন একটা টেস্টে নেতৃত্ব দিতে পেরে গর্বিত রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলছেন, এমন একটা ঐতিহাসিক টেস্টে দলকে নেতৃত্ব দেব, এটা ভেবেই আমি রোমাঞ্চিত। এমন ম্যাচ তো রোজ-রোজ আসে না। আমি ভাগ্যবান এমন একটা মুহূর্তের শরিক হতে পারছি।

ভারতীয় ক্রিকেট যে এই মুহূর্তে পালাবদলের মধ্য দিয়ে এগোচ্ছে, সেটাও স্বীকার করছেন রোহিত। ডমিনিকা টেস্টে অভিষেক ঘটেছে যশস্বী জয়সোয়াল, ঈশান কিশানের। যশ্বস্বী তো অভিষেক টেস্টেই শতরান হাঁকিয়ে সবার নজর কেড়েছেন। রোহিত বলছেন, প্রত্যেক দলেই এমন পালাবদলের সময় আছে। ভারতীয় ক্রিকেটেও সেটা একদিন না একদিন আসতই। এই তরুণরাই ভবিষ্যৎ। আমি নিশ্চিত, ওরা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।

ভারত অধিনায়ক আরও যোগ করেছেন, এই পরিস্থিতিতে আমাদের মতো সিনিয়রদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এই তরুণদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটা আমাদেরই করতে হবে।

এদিকে, মঙ্গলবার ছিল ঈশানের ২৫তম জন্মদিন। রোহিত বার্থডে বয়-কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেই দিয়েছেন, দ্বিতীয় টেস্টে শতরান করে আমাদের জন্মদিনের উপহার দাও। তরুণ কিপার-ব্যাটারের আলাদা করে প্রশংসা করে রোহিত বলেন, ‘‘ডমিনিকা টেস্টে ঈশান দুর্দান্ত কিপিং করেছে।”

আরও পড়ুন:কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে আগামী ৭ আগস্ট : সূত্র

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...