Sunday, April 26, 2026

সোনার ভারত গড়বেন মমতা, একুশের মঞ্চে দাবি শিউলি সাহার

Date:

Share post:

শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ – ২১ জুলাইয়ের মঞ্চে ঠিক এই স্লোগান যেন ফের উদ্দীপিত করল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গোটা বাংলা আজ ধর্মতলায় চোখ রেখেছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচির আয়োজন শুক্রবার। ২১ জুলাইয়ের সমাবেশ সভা শুরুর আগে মঞ্চের উঠে গান গাইলেন যুব তৃণমূল কর্মীরা। সমাবেশের মঞ্চে তৃণমূলের প্রথম সারির নেতারা। সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের সহ-সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। এদিন কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)বলেন, বিজেপিকে ২০২৪ সালে পরাজিত করে সোনার ভারত গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে মণিপুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আদিবাসী এবং তফসিলি জাতির উপর অত্যাচার চলছে, সেখানে বাংলায় আজ সব জাতি ধর্ম নির্বিশেষে মা মাটি মানুষ সুরক্ষিত আছেন বলে জানান তিনি।

২১ -এর মঞ্চে মানুষের ভিড় প্রত্যেকবার নয়া রেকর্ড তৈরি করে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee and Avishek Banerjee) জন্য , এমনটাই জানান শিউলি সাহা। দলনেত্রীকে আগামী দিনের মুক্তি সূর্য বলে উল্লেখ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ” আমার দুর্গা” হয়ে রাজ্যবাসীকে রক্ষা করেছেন। যেভাবে তফসিলি জাতির প্রতিনিধি হয়ে তাঁকে মঞ্চে প্রথম সারিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাঁর জন্য নেত্রীকে ধন্যবাদ জানান তিনি। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে শিউলি বলেন, ধর্মের নামে ভেদাভেদ নয় সকলকে সসম্মানে মর্যাদা দিয়ে সমানাধিকারের যে দৃষ্টান্ত বাংলা তৈরি করেছে, তার সবটাই সম্ভব করেছেন তৃণমূল সুপ্রিমো। তাই বাংলার মেয়েদের আগামির পথে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, ২০২৪- বিজেপিকে হঠিয়ে INDIA-কে প্রতিষ্ঠিত করার কথা বলেন তিনি। “আমার দুর্গা” কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন কেশপুরের বিধায়ক।

 

 

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...