Thursday, May 14, 2026

আরও অ.শান্ত মণিপুর!বিব.স্ত্র কাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি জ্বা.লিয়ে দিল জনতা

Date:

Share post:

আরও অশান্ত মণিপুর। এবার দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা।বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি প্রথমে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। তারপর গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:মণিপুরে বি.বস্ত্র করে মহিলাকে হাঁটানোর কাণ্ডে গ্রেফ.তার মোট ৪

দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খোলার পরই গ্রেফতার হয় মোট চারজন। এরপরই ক্ষোভ বাড়ে জনতার। বুধবার মূল অভিযুক্ত ৩২ বছরের যুবককে থৌবাল জেলা থেকে গ্রেফতার করে পুলিশ। মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর সময় তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ। উত্তেজিত জনতা মূল অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মণিপুরে গত ৪ মে দুই মহিলার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। উন্মত্ত জনতা মহিলাদের পোশাক ছিঁড়ে নেয়। বিবস্ত্র করে তাঁদের রাস্তায় হাঁটানো হয়। ওই মহিলাদের ধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

প্রসঙ্গত, গত দু’মাসের বেশি সময় ধরে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মণিপুর। হিংসার কারণে উত্তর-পূর্বের রাজ্যটিতে দেড়শোর বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ ঘরছাড়া। হিংসাদীর্ণ সেই মণিপুরেই মহিলাদের উপর এই নৃশংস বর্বরতার ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...