Sunday, April 26, 2026

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিন ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের সব থেকে বড় ম‍্যাচ ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর ম‍্যাচ শুরু হওয়ার আগেই শিরোনামে আহমেদাবাদ। ১৫ অক্টোবর সেই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই আহমেদাবাদের অনেকে হোটেলে ঘর বুক করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। জানা যাচ্ছে, আহমেদাবাদের প্রায় কোনও হোটেলের ঘরই আর ফাঁকা নেই। যার ফলে অনেকে হাসপাতালের বেড ভাড়া করছেন। যাতে ওখানে থেকে ম‍্যাচ দেখতে পারেন।

এই নিয়ে এক নামী বেসরকারি হোটেলের কর্তা বলেন,” ১৫ অক্টোবরে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। তাই ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে হোটেল ভর্তি থাকবে।”

এদিকে একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর বলেন,”যেহেতু হাসপাতালে থাকতে বুকিং করা হচ্ছে, তাই শরীরের বিভিন্ন জিনিসের পরীক্ষা করা হবে। একরাত থাকতে হবে। এর ফলে দর্শক এবং হাসপাতাল, দু’পক্ষেরই স্বার্থ পরিপূর্ণ হবে। দর্শকদের অনেকটাই সাশ্রয় হবে। হোটেলের থেকে অনেক কম খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হাসপাতালও শারীরিক পরীক্ষা করে নিতে পারবে।

জানা যাচ্ছে, আহমেদাবাদের বিলাসবহুল হোটেলের ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বকাপের জন‍্য অক্টোবরে তার দাম ৫০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। সেখানে হাসপাতালের বেড ভাড়া পাওয়া যাচ্ছে ৩০০০ টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে। সেই সঙ্গে পাওয়া যাবে খাবারও। সঙ্গে বাড়তি পাওয়না হল শারীরিক পরীক্ষা।

আরও পড়ুন:শনিবার থেকে শুরু মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন 

Related articles

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...