Wednesday, June 24, 2026

দু*র্যোগ মাথায় নিয়ে অমরনাথে বলি অভিনেত্রী সারা!

Date:

Share post:

বলিউডের অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan)শিব বন্দনার কথা সকলেই জানেন। মুসলিম হয়ে হিন্দু ধর্ম প্রীতি নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু সেই সবকিছুকে তোয়াক্কা না করে এবার অমরনাথের পথে (Amarnath Yatra) সইফ -কন্যা। বর্ষার প্রবল দুর্যোগ মাথায় নিয়ে তীর্থ ক্ষেত্রে তিনি। এমনিতেই আকাশভাঙা বৃষ্টিতে বারবার ধস নামছে অমরনাথের রাস্তায় । পর্যটকদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হচ্ছে। তবু ভিড় কমছে না। তাই দুর্যোগ আর ভিড়ের মাঝে সেলিব্রিটির উপস্থিতিতে পোক্ত করা হল নিরাপত্তা ব্যবস্থা।

সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে জম্মু কাশ্মীর হয়ে অমরনাথ দর্শন সারলেন সারা। এর আগে জাহ্নবী কাপুরের সঙ্গে কেদারনাথ ধাম দর্শন করতে গিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকে শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি। এবার অবশ্য অমরনাথ যাত্রার ছবি শেয়ার করেননি তিনি। যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেল সারা আলি খানকে ঘিরে রয়েছেন, বহু কমান্ডো, রয়েছেন দেহরক্ষী। পুজো দিয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেছে অভিনেত্রীকে।

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...